ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে দুটি ফগার মেশিন উপহার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহযোগিতায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষের কাছে এসব মশক নিধন যন্ত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ক্যাম্পাসের জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিরসনে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন গণতান্ত্রিক ধারায় দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে ও সবুজায়ন বৃদ্ধিতে শিক্ষার্থীদের জন্য ৫০০টি গাছের চারা উপহার দেওয়ার ঘোষণাও দেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























