ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে এই কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি তাদের দাবিনামায় চারটি বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে। প্রথমত, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী থেকে শুরু করে খুনিদের আশ্রয়দাতা ও পলায়নে সহায়তাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় এনে বিচার সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া অপরাধীদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি তোলা হয়েছে। চতুর্থত, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। অন্তর্বর্তী সরকার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠালেও শেষ রক্ষা হয়নি; গত ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর মরদেহ দেশে আনার পর ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সন্নিকটে দাফন করা হয়। এই হত্যাকাণ্ডের বিচার ঘিরেই এখন রাজপথে সরব হচ্ছে ইনকিলাব মঞ্চ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬