ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

স্বামীর পুলিশের পোশাক পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পুলিশ কনস্টেবলের স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রী ভিডিও করে সামাজিকমাধ্যম টিকটকে প্রকাশ করায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর এ আদেশ দিয়েছেন।

ওই কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি আরএমপি কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি খবর পান, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকেন এবং সিমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেন। খবর পেয়ে তিনি নিজে ওই বাড়ি যান। যাচাই করে দেখেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজ এখনও পাননি। কিন্তু সিমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন, সে অভিযোগ সত্য। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই সাইফুজ্জামান থানা থেকে চলে গিয়ে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনও সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ায় কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্বামীর পুলিশের পোশাক পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬