ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই, আবুধাবি ও শারজাহসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৪ মার্চ) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বাতিল হওয়া ১১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক আগমনী ও একটি আন্তর্জাতিক বহির্গমন ফ্লাইট রয়েছে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও তিনটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে বলেন, “মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে।”

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় এই রুটগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার প্রভাবে চট্টগ্রাম থেকে ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত রয়েছে। যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে ফ্লাইট বাতিল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৩:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬