ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আদালত কক্ষে আইনজীবীদের হাতাহাতি: কলাপাড়ায় বিচার কার্যক্রম স্থগিত

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম চলাকালে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো আদালত প্রাঙ্গণ। শুনানির মাঝেই দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিচারক রাব্বি ইসলাম রনি এজলাস ত্যাগ করে আদালতের কার্যক্রম সাময়িকভাবে মূলতবি ঘোষণা করেন।

গত বুধবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনির এজলাসে এ ঘটনা ঘটে। আদালত সূত্র, সংশ্লিষ্ট আইনজীবী ও এজলাসে উপস্থিত বিচারপ্রার্থীদের বরাতে জানা গেছে, জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নম্বর মামলার শুনানি চলছিল। আসামিদের স্থায়ী জামিন আবেদনের বিষয়ে যুক্তিতর্ক চলাকালে আইনজীবীদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু এবং অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আদালত কক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হলে বিচারক দ্রুত আদালতের কার্যক্রম স্থগিত ঘোষণা করে এজলাস থেকে বেরিয়ে যান।

ঘটনার বিষয়ে কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন জানান, আইনজীবীদের মধ্যে সৃষ্ট এই ভুল বোঝাবুঝি ও বাগবিতণ্ডার বিষয়টি সমিতির পক্ষ থেকে দ্রুত সমাধান করা হয়েছে। তিনি বলেন, “আমরা আইনজীবীরা বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” এই ঘটনায় আদালত প্রাঙ্গণে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবিরের অভিযোগ তুলে হত্যা মামলার রায় স্থগিত রাখলেন বিচারক

আদালত কক্ষে আইনজীবীদের হাতাহাতি: কলাপাড়ায় বিচার কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬