ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মৌলভীবাজারে ৩৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ, পাচারকারী গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত জিরার পরিমাণ প্রায় ৩,৩০০ কেজি।

বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্টে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩,৩০০ কেজি। এ সময় ট্রাক থেকে পাবনার সাঁথিয়া উপজেলার খেতুপাড়ার ধুলিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে রবিউল ইসলামকে (৩৭) আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত জিরার কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে জিরাগুলো বাংলাদেশে আনা হয়েছিল এবং ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আটককৃত রবিউল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবিরের অভিযোগ তুলে হত্যা মামলার রায় স্থগিত রাখলেন বিচারক

মৌলভীবাজারে ৩৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ, পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬