ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

অ্যাকশনে মেহজাবীন, রহস্যের জালে প্রীতম: ঈদে আসছে ‘ক্যাকটাস’

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’। এই সিরিজের মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অ্যাকশন অবতারে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

গত ৪ মার্চ দুপুরে মুক্তি পেয়েছে ‘ক্যাকটাস’-এর টিজার, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। টিভি পর্দার মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত মেহজাবীনের অ্যাকশন দৃশ্যে উপস্থিতি দর্শকদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। টিজারে তার আত্মবিশ্বাসী, শক্তিশালী ও রহস্যময় লুক সিরিজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। ভক্তদের মন্তব্যে ফুটে উঠেছে তাদের উচ্ছ্বাস, যেখানে মেহজাবীন ও প্রীতম হাসানের প্রশংসায় পঞ্চমুখ তারা।

চরকি অরিজিনাল এই সিরিজে মেহজাবীনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। টিজারে তাকে দেখা গেছে এক দক্ষ হ্যাকার ‘মানসিভ’ চরিত্রে, যিনি কারাগারে থেকেও একটি রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় আবারও হ্যাকিংয়ের ময়দানে নামেন। চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, “মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে, যা দর্শকদের ভালো লাগবে বলে মনে করি। চরিত্রটির একটা জার্নি আছে, আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন।”

এই অভিযানে প্রীতমের মানসিভের সঙ্গী হন মেহজাবীনের ‘অনুরা’ চরিত্রটি। অ্যাকশন দৃশ্যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, “এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এমন লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল, খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে খুব আকর্ষণীয় লেগেছিল।” শুটিংয়ের আগে তিনি যা বলেছিলেন, পর্দায় তেমনই কিছু করতে পেরেছেন বলে জানান মেহজাবীন। তিনি তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন।

নির্মাতা শিহাব শাহীন বরাবরের মতোই সমসাময়িক ও টানটান গল্প বলায় পরিচিত। ‘ক্যাকটাস’-এ প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেওয়ার ইঙ্গিত মিলেছে টিজারে। নির্মাতা জানিয়েছেন, “টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে, এবারের শুটিং বেশ চ্যালেঞ্জিং ছিল। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।” তিনি আরও বলেন, এ সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই চরিত্র তৈরি করে স্পাই ইউনিভার্স করার যে কথা বলেছিলেন, তার কতটা সম্ভব হলো তা সিরিজ দেখলেই দর্শকরা বুঝতে পারবেন।

‘ক্যাকটাস’-এর গল্প গড়ে উঠেছে মানসিভকে কেন্দ্র করে, যেখানে অনুরা চরিত্রটি নতুন মোড় নিয়ে আসে। শিহাব শাহীনের পাশাপাশি আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির এই সিরিজের গল্প লিখেছেন। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন নিজেই। এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।

সিরিজটির চিত্রায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ঈদুল ফিতরে চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে। মেহজাবীন ও প্রীতম জুটির এই ভিন্নধর্মী থ্রিলার উপভোগ করার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন খলিলুর রহমান

অ্যাকশনে মেহজাবীন, রহস্যের জালে প্রীতম: ঈদে আসছে ‘ক্যাকটাস’

আপডেট সময় : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬