ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ: ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফল প্রকাশ, ইসি ওয়েবসাইটে বিস্তারিত

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির নিজস্ব ওয়েবসাইটে এই বিস্তারিত তথ্য সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। নির্বাচনের পরদিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলেও, প্রতিটি কেন্দ্রের বিস্তারিত ফলাফল আজই প্রথম প্রকাশ করা হলো।

ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে। উচ্চ আদালতে চলমান মামলার নিষ্পত্তি সাপেক্ষে এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা হবে। অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুজনিত কারণে নির্বাচন বাতিল হওয়ায় ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামী ৯ এপ্রিল এই আসনে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়া-৬ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যা তারেক রহমানের ছেড়ে দেওয়া শূন্য আসন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে সরকার গঠন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন খলিলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ: ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফল প্রকাশ, ইসি ওয়েবসাইটে বিস্তারিত

আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬