ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে তালা, কর্মসময়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী; প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের আকস্মিক পরিদর্শনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের চরম অব্যবস্থাপনা উন্মোচিত হয়েছে। নির্ধারিত কর্মসময়েও কার্যালয় তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি না দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে আকস্মিকভাবে উপস্থিত হন প্রতিমন্ত্রী। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, ৯টা ৫ মিনিটেও অফিসের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন ব্যক্তি এসে তালা খুললেও, তখনও পর্যন্ত কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে কর্মস্থলে দেখা যায়নি। এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়ে অবগত হন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সকাল ৯টা অফিস টাইম, অথচ ৯টা ২০ মিনিট পর্যন্ত কেউ অফিসে আসেনি। ৯টার পরে কেন অফিস খোলা হবে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে। দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের ব্যাপক অভিযোগ রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে কাজ সম্পন্ন হওয়ার প্রক্রিয়া বা সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় না।

জনগণকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য দেশজুড়ে ভূমি অফিসগুলোতে আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আজ এখানে আকস্মিক ভিজিট করেছি এবং সারা দেশে একইভাবে এই ধরনের পরিদর্শন চলতে থাকবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত: যাত্রীদের জন্য জরুরি বার্তা

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে তালা, কর্মসময়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী; প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬