ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বিভাগ চাই: গ্রিসে নোয়াখালীর প্রবাসীদের আলোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বৃহত্তর নোয়াখালী সমিতি ইন গ্রিস নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করে। রোববার স্থানীয় সময় রাত ৮টায় গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়া এলাকার একটি রেস্টুরেন্টে এই সভাটি অনুষ্ঠিত হয়।

বৃহত্তর নোয়াখালী সমিতি ইন গ্রিসের সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে এবং মাসুদ হোসেন রনির উপস্থাপনায় সভায় বক্তব্য দেন শেখ কামরুল ইসলাম, এ কে এম ইকবাল, নুর আহমেদ, মাসুদ পাটোয়ারী, পেয়ার আহমেদ, মোহাম্মদ ইউসুফ, শাহজামাল রুবেল, সামসু সরকার, আতাউল গনি সুমন, আব্দুল আল মামুন, মোল্লা মো. সোহাগ, শামসুদ্দিন রিপন, মো. মনির হোসেন, মিজানুর রহমান সজীব, বাবুল পাটোয়ারীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর—এই তিনটি জেলাকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করা এখন দীর্ঘদিনের দাবিতে পরিণত হয়েছে। তারা জানান, প্রবাসে থেকেও নোয়াখালীর মানুষজন সব সময় দেশের উন্নয়ন, জনস্বার্থ এবং সাংস্কৃতিক ঐক্যের পক্ষে কাজ করে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন যে, এই বিভাগ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন নতুন গতি পাবে।

এ সময় পুরো অনুষ্ঠানস্থল “নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

বিভাগ চাই: গ্রিসে নোয়াখালীর প্রবাসীদের আলোচনা

আপডেট সময় : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫