ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে নরেন্দ্র মোদির চিঠি: খালেদা জিয়ার আদর্শই হবে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকবর্তিকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁর সুযোগ্য পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে তিনি বেগম জিয়াকে ‘সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী’ হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর রেখে যাওয়া আদর্শ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন পথচলা নিশ্চিত করবে। মোদি বিশ্বাস করেন, এই আদর্শ ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সশরীরে ঢাকায় এসে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোদির এই শোকবার্তাটি তারেক রহমানের হাতে পৌঁছে দেন।

তারেক রহমানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে নরেন্দ্র মোদি তাঁর ব্যক্তিগত শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। চিঠিতে ২০১৫ সালে ঢাকা সফরে বেগম জিয়ার সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ আলোচনার স্মৃতিচারণা করে মোদি লিখেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশটির উন্নয়ন এবং দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য অবদান রেখেছেন। মোদি উল্লেখ করেন যে, বেগম জিয়ার প্রয়াণে একটি অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তাঁর রাজনৈতিক উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি এই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বাংলাদেশের এই জাতীয় শোকের মুহূর্তে দেশটির জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন, বাংলাদেশের মানুষ বরাবরই শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অভিন্ন মূল্যবোধ ও গণতান্ত্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। চিঠির শেষে নরেন্দ্র মোদি তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি ধৈর্য ধারণের প্রার্থনা জানান এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়ার মৃত্যুর পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাৎক্ষণিক শোক প্রকাশ করেছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

তারেক রহমানকে নরেন্দ্র মোদির চিঠি: খালেদা জিয়ার আদর্শই হবে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকবর্তিকা

আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬