ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা: ড. কামাল হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

ড. কামাল হোসেন বলেন, খালেদা জিয়া এক দুঃসময়ে বিএনপির হাল ধরেন। তার সুযোগ্য নেতৃত্বে দল ঐক্যবদ্ধ হয় এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের সঙ্গে আপস না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

ড. কামাল আরও বলেন, বিগত সরকারের সময় খালেদা জিয়ার প্রতি যে সীমাহীন জুলুম ও নির্যাতন করা হয়েছে, তা দেশের মানুষ কখনও গ্রহণ করেনি। বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।

শোকবার্তায় ড. কামাল হোসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা: ড. কামাল হোসেন

আপডেট সময় : ০২:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫