ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে আজ। কবিতায় ‘ফেনাফুল’ পাণ্ডুলিপির জন্য হেমায়েত উল্লাহ ইমন, কথাসাহিত্যে ‘গালিবের মুশায়েরায়’ পাণ্ডুলিপির জন্য জুবায়ের রশীদ এবং নাটকে ‘পুরনামা’ পাণ্ডুলিপির জন্য শরণ এহসান এই পুরস্কার পেলেন।

পুরস্কৃত পাণ্ডুলিপি তিনটি আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হবে। আগামী ১১ এপ্রিল ২০২৬ বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের ৯ম প্রয়াণবার্ষিকীতে অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। গত ২৮ মে ২০২৪ তারিখ পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এ সংক্রান্ত যৌথ আলোচনায় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুরস্কারের জন্য ২৩ আগস্ট ২০২৫ থেকে ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পাণ্ডুলিপি আহ্বান করা হয়। পুরস্কার সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যে কোনও ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি) লেখককে প্রতিটি ৫০,০০০ টাকা অর্থমূল্যের এ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। সেরা তিনটি পাণ্ডুলিপিই পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে। প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণার বিধান রাখা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

আপডেট সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫