ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: শিক্ষা উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান এ দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ও স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনায় তার বলিষ্ঠ ভূমিকা, বিচক্ষণ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রামময় রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫