ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মামলা ‘ষড়যন্ত্রমূলক’ : জেলা বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ‘জুলাই যোদ্ধা’ মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদসহ শীর্ষ নেতারা।  

লিখিত বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, “সারাদেশ এখন নির্বাচনমুখী। বিএনপি তথা ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলা। জেলার ছয়টি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দিয়েছেন। কিন্তু যারা মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন, তাদের কেউ কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নানা অসহযোগিতা, অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নোয়াখালী-৫ আসনের প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তারই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করছি।”   

নেতৃবৃন্দ জানান, মো. ফখরুল ইসলাম ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে ছিলেন। তিনি নিজেও কারাবরণ করেছেন এবং ব্যাবসায়িক ক্ষতির শিকার হয়েছেন। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তিনি ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা দেওয়াকে ‘বিস্ময়কর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, ফখরুল ইসলামের মত জনপ্রিয় নেতাকে বিতর্কিত করতেই উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই ধরনের যে কোন ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নোয়াখালী-৫ আসনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে সব অপচেষ্টা ধূলিসাৎ হয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। 

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “ফখরুল ইসলামের মতো জনপ্রিয় নেতাকে বিতর্কিত করতে এই মামলা সাজানো হয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি— নোয়াখালী-৫ আসনের প্রতিটি নেতাকর্মী প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ। ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে নির্বাচনের জয় ঠেকানো যাবে না। আগামী নির্বাচনে জনগণের রায়ে সব অপচেষ্টা ধূলিসাৎ হয়ে যাবে।” 

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আলমগীর সেখ নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।  

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মুখেও শুরু হলো তাঁত ও বস্ত্র মেলা

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মামলা ‘ষড়যন্ত্রমূলক’ : জেলা বিএনপি

আপডেট সময় : ১০:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫