প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পূর্ণ।
তিনি উল্লেখ করেন, “ঐতিহাসিক জুলাই চার্টার (সনদ) স্বাক্ষর অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে সামান্য বিলম্ব হতে পারে বলেও তিনি জানান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ২টা ৫৭ মিনিটে প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শফিকুল আলম এই তথ্যগুলি নিশ্চিত করেন।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক সূত্রের বরাত দিয়ে শফিকুল আলম আরও জানান যে, পুরো আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কেউ কেউ অনুষ্ঠানে যোগ দিতে ভেন্যুতে উপস্থিত হয়েছেন।
সবকিছু স্বাভাবিক থাকলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে শফিকুল আলম আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 





















