ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফের ছড়ালো কিংবদন্তি ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, আসল সত্য জানালো পরিবার ও শিল্পী সমিতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শিল্পী সমিতির সদস্য এবং তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এটি নিছকই গুজব।

ব্রেন টিউমারে আক্রান্ত এই বরেণ্য অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সাত মাস ধরে তিনি সেখানে তাঁর মেয়ের কাছে অবস্থান করছেন।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান এই বিষয়ে বলেন, “কিছু অসাধু কনটেন্ট নির্মাতা শুধুমাত্র ভিউ বাড়ানোর আশায় কাঞ্চন ভাইয়ের মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। এতে আমরা চলচ্চিত্র অঙ্গনের মানুষ ভীষণ বিব্রত হচ্ছি। তাঁর পরিবারও মানসিক কষ্টের মধ্যে আছে। কাঞ্চন ভাই এখনো জীবিত এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।”

এর আগে কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “বাবা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। অনলাইনে ছড়ানো কোনো ভুয়া খবর বিশ্বাস করবেন না। সবাই বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।”

জয় আরও জানান, “বাবার সুস্থতার জন্য দেশ-বিদেশে ভক্তরা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কর্মীরা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের লোভে বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছেন। এগুলো মানুষকে মানসিক কষ্ট দিচ্ছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এমন গুজব নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছিল, যা পরে তাঁর পরিবার ভিত্তিহীন বলে জানিয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ফের ছড়ালো কিংবদন্তি ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, আসল সত্য জানালো পরিবার ও শিল্পী সমিতি

আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫