ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’: ডাকসু ভিপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’।

তিনি বলেন, ‘‘ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’’ এ সময় ডাকুস ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাতির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো।’’

দুপুরের আগ থেকেই শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শত শত বিক্ষোভকারী মানুষ সমবেত হয়েছেন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান।

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’: ডাকসু ভিপি

আপডেট সময় : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫