ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এনসিপির তৃণমূলের জন্য যে বার্তা দিলেন আখতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান এক্ষেত্রে কোনও উসকানিতে পা দেওয়া যাবে না।

আখতার জানান, হাদির খুনিদের গ্রেফতারের পাশাপাশি জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেফতার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের ওপর হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানাতে হবে বিক্ষোভ থেকে।

তিনি বলেন, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনও বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। কারণ আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। 

তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এনসিপির এই নেতা। বলেন, প্রতিবাদী বক্তব্য হবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনও বিষয়ে সম্পৃক্ত হওয়া যাবে না।

আমরা হাদির খুনিদের বিচার চাই। কিন্তু আমাদের ব্যবহার করে কোনও তৃতীয় পক্ষ যেনও দেশের নিয়ন্ত্রণ নেওয়ার কোনও সুযোগ না পায়, সেটা নিশ্চিত করতে হবে। জনসাধারণকে সাবধান রাখার দায়িত্বও আমাদের। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

এনসিপির তৃণমূলের জন্য যে বার্তা দিলেন আখতার

আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫