ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে হাদির অপারেশনের প্রস্তুতি চলছে: ইনকিলাব মঞ্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দিয়েছে তার পরিবার। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে উল্লেখ করা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন তার জন্য।

আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।

এতে আরও বলা হয়, খুনি ভারতে পালিয়ে থাকলে সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনও মূল্যে তাকে গ্রেফতার করে ফেরত আনতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে হাদির অপারেশনের প্রস্তুতি চলছে: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫