ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্পেশাল ট্রেন চায় বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতার রাজধানীতে আগমনের সম্ভাবনা রয়েছে। এ কথা জানিয়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দ চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

১৮ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক আবেদনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হচ্ছে। 

আবেদনে যেসব রুটে ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দ চাওয়া হয়েছে, সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্পেশাল ট্রেন চায় বিএনপি

আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫