ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঢাকায় যাত্রাবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) ও ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র রাঙামাটি থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোলপ্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসটি তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা তিন যাত্রীর দেহ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কক্সবাজার-ঢাকা রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি ও বান্দরবান হয়ে ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করত।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ঢাকায় যাত্রাবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫