ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে সিলভার পদক জিতলো ইস্টার্ন ব্যাংক

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-২০২৪ এ সাধারণ ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখা। 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং করপোরেট নেতারা উপস্থিত ছিলেন।

এসময় আলী রেজা ইফতেখার বলেন, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে এই ধারাবাহিক স্বীকৃতি আমাদের জন্য গভীর অর্থবহ— এটি শুধু পুরস্কারের সংখ্যা নয় বরং আমাদের মূল্যবোধ, শৃঙ্খলা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন।’

প্রসঙ্গত, ২০১৩ সালে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড চালুর পর থেকে ইবিএল মোট ৬টি গোল্ড, ৪টি সিলভার এবং ২টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে, যা ব্যাংকটির মূল্যবোধভিত্তিক নেতৃত্ব এবং শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স সংস্কৃতির প্রতিফলন।  

বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্সের মানদণ্ড হিসেবে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স ব্যাপকভাবে স্বীকৃত, যা নৈতিক আচরণ, স্বচ্ছতা এবং কার্যকর কৌশলগত তত্ত্বাবধানের উৎকৃষ্ট মানদণ্ডকে উৎসাহিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে সিলভার পদক জিতলো ইস্টার্ন ব্যাংক

আপডেট সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫