ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আইপিএল ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন গ্রিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিন। ২০২৬ নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে ভেড়াতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 

বিদেশি ক্রিকেটারকে বেশি দামে কেনার আগের রেকর্ডটি তাদের দখলেই ছিল। ২০২৪ সালের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল তারা।

এই নিলামের মাধ্যমে গ্রিন হলেন তৃতীয় অস্ট্রেলিয়ান, যিনি আইপিএলে ২০ কোটি রুপির বেশি দামে বিক্রি হলেন। এর আগে ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি)। তবে আইপিএলের বেতন কাঠামো অনুযায়ী গ্রিন পাবেন সর্বোচ্চ ১৮ কোটি রুপি। অতিরিক্ত ৭ কোটি ২০ লাখ রুপি যাবে বিসিসিআইয়ের তহবিলে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। গত দুই মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৬৯।

নিলামের শুরুতেই অলরাউন্ডারদের চাহিদা নিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। লিয়াম লিভিংস্টোনের জন্য কোনও দলই আগ্রহ দেখায়নি। তবে ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরে ফের লড়াইয়ে নামে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু ৭ কোটি রুপিতে ভেঙ্কটেশকে দলে টানে। এক বছর আগেই ভেঙ্কটেশ আইয়ার ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি বিরোধে পীরগাছায় বৃদ্ধ খুন, আহত ২

আইপিএল ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন গ্রিন

আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫