ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটের গ্রুপ–১ থেকে আজ নির্ধারিত হবে শেষ সেমিফাইনালিস্ট। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারত জা মুখোমুখি হচ্ছে অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’। কলকাতার ইডেন গার্ডেন্স-এ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে দিল্লিতে বিকেল সাড়ে ৩টায় খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে সেই ম্যাচের ফল সেমিফাইনাল সমীকরণে প্রভাব ফেলবে না। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টানা দুই হার নিয়ে সুপার এইট থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের।

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের হারে ছন্দ হারায় ক্যারিবীয়রা। দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। ভারতের গল্পও প্রায় একই। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে সুপার এইটে উঠে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারে সূর্যকুমার যাদবের দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের জয়ে দৌড়ে ফিরে আসে তারা। দুই ম্যাচে ভারতেরও পয়েন্ট ২। অর্থাৎ সমীকরণ একদম স্পষ্ট— যারা জিতবে তারাই সেমিফাইনালে। হারলেই বিদায়।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জানিয়ে দিয়েছেন ম্যাচের গুরুত্ব, “কোনো কিছু সহজে আসবে না। ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, আমরা জানি। এমন ম্যাচে সেরা পারফরম্যান্স করাই আসল চ্যালেঞ্জ। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) সেরাটা দিতে পারলেই দীর্ঘদিন পর আবার সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে।” অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আক্রমণাত্মক মানসিকতার ইঙ্গিত দিয়েছেন, “আমাদের সামনে একটাই লক্ষ্য—ভালো ক্রিকেট খেলে সেমিফাইনাল নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জ্বলে উঠতে হবে।”

টি–টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯ জয়ে এগিয়ে ভারত, ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টি। একটি ম্যাচ পরিত্যক্ত। সেমিফাইনালের দরজা অর্ধেক খোলা। সেটি পুরোপুরি খুলবে কার জন্য—ক্যারিবীয় শক্তি, নাকি ভারতীয় আগ্রাসন? উত্তর মিলবে আজ রাতেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু: ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র জবাব তেহরানের

অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

আপডেট সময় : ০৭:১৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬