ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়, গোল উৎসবে মাতল লিভারপুল

ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চকর এক রাতে গোলবন্যায় ভেসেছে স্পেন ও ইংল্যান্ডের মাঠ। স্প্যানিশ লা লিগায় তরুণ তুর্কি লামিনে ইয়ামালের জাদুকরী হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জালে গোল উৎসব করে বড় জয় তুলে নিয়েছে লিভারপুল।

স্পেনের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কাতালানরা। ম্যাচের ২৮তম মিনিটে ফারমিন লোপেজের নিখুঁত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন ইয়ামাল। এর মাত্র ৯ মিনিট পর আবারও দৃশ্যপটে সেই ইয়ামাল; ৩৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বিরতির ঠিক পরেই অর্থাৎ ৪৯ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভিয়ারিয়াল। তবে ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্বাগতিকদের ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন ইয়ামাল। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে বদলি হিসেবে নামা অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি আরও এক গোল করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। বর্তমানে ৬৪ পয়েন্ট নিয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। যদিও এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬০, যারা সোমবার গেতাফের মুখোমুখি হবে। অন্যদিকে, ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ভিয়ারিয়াল।

একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৫ মিনিটেই কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন হুগো একিটিকে। ২৪ মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের কর্নার কিক থেকে দর্শনীয় হেডে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। বিরতির আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অলরেডরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে টমাস সৌচেক ওয়েস্ট হ্যামের হয়ে এক গোল শোধ করলেও ৭০ মিনিটে কোডি গাকপো লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন। এরপর ভ্যালেন্তিন ক্যাস্তেলানোস ব্যবধান কমালেও ম্যাচের শেষ দিকে জেরেমি ফ্রিম্পংয়ের সহায়তায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ের পর ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, হারের বৃত্তে থাকা ওয়েস্ট হ্যাম রেলিগেশন জোনে (১৮তম স্থানে) আটকা পড়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-মার্কিন যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়, গোল উৎসবে মাতল লিভারপুল

আপডেট সময় : ০৬:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬