ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দক্ষিণখানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার দক্ষিণখানে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আশকোনা এলাকার নদ্দাপাড়া তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ী শাহজাহানকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী।

দক্ষিণখান থানা পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করে নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেপ্তার, অভিযানে ২ পুলিশ সদস্য আহত

দক্ষিণখানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫