যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধ ও যুদ্ধবিরতিকালীন সময়ে ১৮ বিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রির দাবি করেছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, এই বিপুল পরিমাণ তেল বিক্রি থেকে অর্জিত অর্থ চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল আয়ের লক্ষ্যমাত্রার ৬০ শতাংশেরও বেশি পূরণ করেছে।
মন্ত্রী আরও জানান, তেলবাহী ট্যাংকার চলাচলের ঝুঁকি কমে আসার পরিপ্রেক্ষিতে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, তাদের মজুত থাকা প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি করতে সক্ষম হয়েছে ইরান।
রিপোর্টারের নাম 























