সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। কিন্তু জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। এজন্য আনিস আলমগীরকে রাতে ডিবি কার্যালয়ে থাকতে হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ রাতে তাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে।
এর আগে রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম তখন বলেছিলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
রিপোর্টারের নাম 

























