ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের বহুতল ভবনে লাগা আগুন ১০ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। তবে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। চেষ্টা চলছে।
তিন বলেন, বাণিজ্যিক ও আবাসিক মলিয়ে বেশ বড় ভবন জাবালে নূর টাওয়ার। এর বেজমেন্ট একটি। ফলে বেগ পেতে হচ্ছে এবং সময় লাগছে।
তিনি আরও বলেন, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ ছিল। ফলে ফায়ার ফাইটারদের দোকানের তালা ও শাটার ভেঙে ঢুকতে হচ্ছে। একদিকে কাজ করতে গেলে আরেকদিক দিয়ে দিয়ে। প্রচুর ধোঁয়া বের হচ্ছে
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেজমেন্টে বিভিন্ন দোকান ছাড়াও ঝুটের গোডাউন রয়েছে। সেসবে আগুন বিস্তৃত হওয়ায় এবং ঝুটের স্তূপে আগুন থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
এর আগে শাহজাহান শিকদার বলেছিছেন, প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। উপরে রয়েছে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।
এদিকে বিকাল ৫টায় অগ্নিকাণ্ডস্থলের পাশে ব্রিফ করে আগুনের সর্বশেষ অবস্থার কথা জানাবেন পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
রিপোর্টারের নাম 























