ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢামেকে নিরাপত্তা জোরদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায়।

বিকালে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায় (ছবি: নাসিরুল ইসলাম)বিকালে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায় (ছবি: নাসিরুল ইসলাম)

হাসপতা‌লে গিয়ে দেখা যায়, বিকাল ৩টা ৫০ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢামেকে (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে)। এর আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন প্রেসার একটু ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ঢামেকে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫