ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন শেষে প্রাক্তন স্বামী রাকিব সরকারের সঙ্গে ফের এক হলেন মাহিয়া মাহি?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী মাহিয়া মাহি এবারও রিয়েল লাইফের একটি খবরে আলোচনায় এসেছেন। গুঞ্জন উঠেছে, তিনি প্রাক্তন স্বামী রাকিব সরকারের সঙ্গে আবারও মিলে গেছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত দুটি ছবিকে কেন্দ্র করে প্রাক্তন স্বামীর সঙ্গে অভিনেত্রীর মিলে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। ছবিগুলোতে স্বামী রাকিব সরকার ও সন্তানদের সঙ্গে মাহিকে দেখা গেছে। ছবিটি মাহি নিজেই প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ একই ছবি রাকিবও তার সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।’

এই ছবি দুটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে। নেট ব্যবহারকারীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, তবে কি রাকিব সরকারের সঙ্গে মাহি ফের মিলে গেলেন? মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ আবার মাহি, তার স্বামী ও সন্তানদের এই স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন আনুষ্ঠানিকভাবে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কারও কারও দাবি, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের সাময়িক অবনতি হয়েছিল। তবে এ বিষয়ে মাহি বা রাকিব—কারও পক্ষ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মাহি নিজেই ফেসবুক লাইভে এসে রাকিবের সঙ্গে তার বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। শুরুতে চুপ থাকলেও পরে রাকিবও সেই সত্যতা নিশ্চিত করেছিলেন। এই ঘটনাটি ছিল গত বছরের মাঝামাঝির।

মাহিয়া মাহি বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। অনেকের ধারণা, তিনি হয়তো ট্রাম্পের দেশেই স্থায়ী হতে চাইছেন। অন্যদিকে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা রাকিব সরকার পট পরিবর্তনের পর থেকেই অনেকটাই আড়ালে রয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

বিচ্ছেদের গুঞ্জন শেষে প্রাক্তন স্বামী রাকিব সরকারের সঙ্গে ফের এক হলেন মাহিয়া মাহি?

আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫