ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

অনুমোদন মেলেনি, হচ্ছে না আতিফ আসলাম কনসার্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

এমনটাই হওয়ার কথা ছিলো। কিন্তু আয়োজক পক্ষ বার বার বলছিলেন, সব বাদ হলেও এই কনসার্টটি হবে! কারণ, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে!

কিন্তু সেই প্রতিশ্রুতিতেও কাজ হলো না। ১৩ ডিসেম্বর কনসার্টের পূর্বনির্ধারিত তারিখ চূড়ান্ত হলেও ১১ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ আয়োজক পক্ষ জানালো, কনসার্টটি করার জন্য আজও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন বলেন, ‘আমাদের শতভাগ প্রত্যাশা ছিলো সর্বশেষ অনুমতিটি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আজ পাবো। এর বাইরে আমাদের সকল অনুমতি ও আয়োজন সম্পন্ন ছিলো। কিন্তু আজও আমরা অনুমোদন পাইনি। কাল (১২ ডিসেম্বর) শুক্রবার, মন্ত্রণালয় বন্ধ। শনিবার কনসার্টের তারিখ। অতএব ১৩ তারিখে যে কনসার্টটি করতে পারছি না, সেটি প্রায় নিশ্চিত।’ 

এর আগে ৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই অর্থাৎ ১৩ ডিসেম্বর তাদের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। এবং দর্শকদের সুবিধার জন্য তারা শাটল সার্ভিস ছাড়াও বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

কনসার্টের জন্য ভেন্যু নির্ধারিত ছিলো পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।

আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত গণমাধ্যমে তখন জানান, সব প্রস্তুতি প্রায় শেষের পথে। সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি সুখবরও জানিয়েছেন। দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন আয়োজকরা। শুধু তাই নয়, দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট (কুড়িল বিশ্বরোড) থেকে ভেন্যু (পূর্বাচল) পর্যন্ত বাস চলবে এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে একই বাসের মাধ্যমে।
 
জমকালো এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিলো ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোকশিল্পী। 

‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটির আয়োজক মেইন স্টেজ ইনক হলেও এর সহ-আয়োজক হিসেবে রয়েছে স্পিরিট অব জুলাই।

বলা দরকার, জাতীয় নির্বাচন সামনে রেখে গত একমাস ধরেই দেশে কোনও কনসার্টের অনুমোদন দিচ্ছিলো না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যার সর্বশেষ নজির সৃষ্টি হলো আতিফ আসলামের কনসার্ট বাতিলের মাধ্যমে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

অনুমোদন মেলেনি, হচ্ছে না আতিফ আসলাম কনসার্ট

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫