মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩০ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সোনিয়া গান্ধীর বায়োপিক: মনিকা বেলুচির নাম আলোচনায়

  • হালনাগাদ সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচিকে নিয়ে দীর্ঘদিনের জল্পনা আবারও আলোচনায় এসেছে। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের একটি সিনেমায় তার চুক্তিবদ্ধ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা নির্মিত হয়নি।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক নির্মাতা জগমোহন মুন্ধরা সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের বই অবলম্বনে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে চিত্রনাট্য নিয়ে অসন্তোষ ও আইনি জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

প্রায় ২০ বছর পর আবারও সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি (জগ্গা রেড্ডি)। তিনি জানিয়েছেন, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে এই সিনেমা নির্মিত হবে।

জগ্গা রেড্ডি জানান, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গেও আলোচনা করা হবে।

উল্লেখ্য, সোনিয়া গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী এবং কংগ্রেসের দীর্ঘ সময়ের সভাপতি। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সোনিয়া গান্ধীর বায়োপিক: মনিকা বেলুচির নাম আলোচনায়

হালনাগাদ সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬