মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইতিহাসের পাতায় মহীশূরের বাঘ টিপু সুলতান

  • হালনাগাদ সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টিপু সুলতান ছিলেন মহীশূর রাজ্যের এক অকুতোভয় শাসক। ১৭৮২ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাজ্য পরিচালনা করেন। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ব্রিটিশ ও তাদের মিত্রদের বিরুদ্ধে চারটি অ্যাংলো-মহীশূর যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা তাকে ইতিহাসে অমর করে রেখেছে।

তাকে কেন ‘মহীশূরের বাঘ’ বলা হয়, তা নিয়ে নানা মত রয়েছে। প্রচলিত কাহিনি অনুযায়ী, তিনি খালি হাতে বাঘ শিকার করেছিলেন। এছাড়া তার রাজকীয় প্রতীকে বাঘের ছবি এবং যুদ্ধে অসাধারণ রণকৌশল ও সাহসিকতার কারণে তিনি এই উপাধি পান।

১৭৫০ সালের ২০ নভেম্বর দেবনাহল্লিতে জন্মগ্রহণ করেন টিপু সুলতান। তার বাবা হায়দার আলী ছিলেন মহীশূরের ক্ষমতাধর শাসক। টিপু সুলতানের পূর্বপুরুষেরা মক্কার কুরাইশ বংশের ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ফরাসি সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধকৌশল এবং পবিত্র কোরআন, ইসলামি আইন, বিজ্ঞান ও বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেন।

মাত্র ১০ বছর বয়সে বাবার রাজনৈতিক টানাপোড়েনের কারণে বন্দি জীবন কাটানোসহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ১৭৬৬ সালে মালাবার অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম অ্যাংলো-মহীশূর যুদ্ধে বাবার সঙ্গে লড়াই করে তিনি নিজের কূটনৈতিক ও সামরিক মেধার পরিচয় দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইতিহাসের পাতায় মহীশূরের বাঘ টিপু সুলতান

হালনাগাদ সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬