মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৩ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

  • হালনাগাদ সময় : ০৩:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলা সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম দিকপাল সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে টিএসসিতে এই স্মরণানুষ্ঠানটি পালিত হয়। বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন এনে বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হয়।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী সঞ্জীব চৌধুরী একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সঞ্জীব চৌধুরী ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে ‘দলছুট’ ব্যান্ড গঠন করে সংগীতাঙ্গনে নতুন ধারার সূচনা করেন। তাঁর সৃষ্টিশীল গান ও লেখনী আজও নতুন প্রজন্মের কাছে সমানভাবে সমাদৃত।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির বর্তমান সভাপতি শেখ শাবাব ত্বকী রূপকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সংগীত পরিবেশনায় অংশ নেন গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেবসহ একঝাঁক তরুণ শিল্পী ও ব্যান্ড। শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আয়োজকদের লক্ষ্য ছিল সঞ্জীব চৌধুরীর প্রতিবাদী চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

সাংস্কৃতিক ইউনিয়নের সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক জানান, বৃষ্টির কারণে অনুষ্ঠানস্থল সঞ্জীব চত্বর থেকে সরিয়ে টিএসসির সুইমিং পুলের সামনে স্থানান্তর করা হয়, যার ফলে আলোচনা পর্বটি সংক্ষিপ্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

হালনাগাদ সময় : ০৩:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬