মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এসএসসি ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩

  • হালনাগাদ সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি শনিবার জানাজানি হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম, শহিদুল আলম জিসান এবং প্রোগ্রামার মো. আবদুল মালেক। সিআইডি সূত্রে জানা গেছে, ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা এই তিন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই পদে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর জালিয়াতি করে পাস করানোর অভিযোগ রয়েছে। ওই শিক্ষার্থীর বাংলার প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে অস্বাভাবিক নম্বর বাড়িয়ে দেওয়া হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শিক্ষা বোর্ডের সচিব বাদী হয়ে ওই শিক্ষার্থী ও বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল মালেক অসুস্থ থাকায় তার স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিয়েছেন। এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির ঘটনা ঘটায় এই গ্রেপ্তারকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এসএসসি ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩

হালনাগাদ সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬