মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা

  • হালনাগাদ সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ হেমায়েত উদ্দিন এতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের জন্য মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায় সরণি গেট দিয়ে কেবল বের হওয়া যাবে, তবে প্রবেশ করা যাবে না। এছাড়া প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেটটি বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা

হালনাগাদ সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬