মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপ্রতিম হত্যা মামলা: ২৯ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ, বিচার হবে দুই আদালতে

  • হালনাগাদ সময় : ০৪:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে পৃথক দুটি আদালতে।

শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, মামলার চার্জশিট ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা চালাচ্ছে, তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব আইনি প্রক্রিয়ায় বিচারকাজ এগিয়ে নেবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপ্রতিম হত্যা মামলা: ২৯ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ, বিচার হবে দুই আদালতে

হালনাগাদ সময় : ০৪:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬