সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখগুলো চূড়ান্ত করা হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। হিজরি বর্ষপঞ্জির নিয়ম অনুযায়ী, প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ এবং ঈদুল আজহা ১৫ থেকে ১৮ মে’র মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জিলহজ ও শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে বলে গালফ নিউজের তথ্যে জানানো হয়েছে।


























