মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • হালনাগাদ সময় : ০৪:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব সময়ের সাথে সাথে আরও তীব্র হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট দাবি করেছেন, এই চাপের ফলে ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে তাদের অস্থিতিশীল কর্মকাণ্ড সীমিত করতে বদ্ধপরিকর। তেহরান আলোচনায় বসার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটেনি।

মার্কিন প্রশাসনের কৌশল অনুযায়ী, নিষেধাজ্ঞার প্রভাব গভীরতর হলে ইরান শেষ পর্যন্ত ওয়াশিংটনের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হবে। তবে এই সংকট নিরসনে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

হালনাগাদ সময় : ০৪:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬