বলিউড অভিনেতা অনিল কাপুর বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তাঁর একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়লে অভিনেতার স্থায়ীভাবে বিদেশ পাড়ি জমানোর গুঞ্জন ওঠে, তবে এটি নিছক একটি সৌজন্য সাক্ষাৎ বলেই নিশ্চিত হওয়া গেছে।
‘কিং’ সিনেমার শুটিং শেষে প্যারিসে সময় কাটানো অনিল কাপুর জানান, প্রেসিডেন্টের সঙ্গে শিল্প-সংস্কৃতি, সিনেমা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ম্যাক্রোঁর আতিথেয়তায় মুগ্ধ হয়ে অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনিল কাপুর জানান, ভারতে থাকাকালীনই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে তাঁর সখ্যতা গড়ে উঠেছিল। প্যারিসে দ্বিতীয়বার দেখা হওয়ার পর সেই উষ্ণতা আরও বেড়েছে। আপাতত অভিনেতা তাঁর ব্যক্তিগত সফর ও আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করছেন।


























