নিজের বাড়ির সামনেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
অভিনেত্রী জানান, বিকট শব্দ শুনে তিনি দ্রুত বাইরে এসে দেখেন তার এবং তার বন্ধুর গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে ওই সময় আশেপাশে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর ঘাতক চালককে আটক করা হয়। ঋতুপর্ণা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালক স্বীকার করেছেন যে তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। চালকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানান তিনি।


























