মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পুত্রসন্তানের মা হলেন সামান্থা, নাম রাখলেন দেব নিদিমোরু

  • হালনাগাদ সময় : ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ১৯ নভেম্বর তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুখবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ছেলের নাম রাখা হয়েছে ‘দেব নিদিমোরু’।

সামান্থার পোস্টের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। পোস্টের সঙ্গে সদ্যোজাতের ছোট্ট হাতের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। এর আগে ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটল।

অভিনয় জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে সামান্থা এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সুখী। রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের পর মাতৃত্বের নতুন দায়িত্ব শুরু হওয়ায় আনন্দিত অভিনেত্রী ও তাঁর পরিবার। সামান্থার ভক্তরা নতুন অতিথির সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

21 November 2026

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুত্রসন্তানের মা হলেন সামান্থা, নাম রাখলেন দেব নিদিমোরু

হালনাগাদ সময় : ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬