ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে: সারাহ কুক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যা বাংলাদেশের পণ্য রফতানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে: সারাহ কুক

আপডেট সময় : ০১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫