ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

‘হাফেজ্জী হুজুর সরণি’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করেছে প্রখ্যাত আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে।

রবিবার (৭ ডিসেম্বর) কসাইবাড়ি রেলগেট এলাকায় নতুন নাম করা ‘হাফেজ্জী হুজুর সরণি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণে আলেম-ওলামাদের দীর্ঘদিনের যে ভূমিকা, হাফেজি হুজুর ছিলেন তার অগ্রদূত। একসময় আলেম-ওলামারা শুধুমাত্র দ্বীনি শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলেম সমাজকে যুক্ত করেছেন।”

প্রশাসক আরও বলেন, “হাফেজি হুজুর কোনও রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না; দেশের সব আলেম-ওলামার কাছেই তিনি সর্বজন শ্রদ্ধেয়। অবদান স্মরণ করেই সড়কটি তার নামে নামকরণ করা হয়েছে।”

অনুষ্ঠানে প্রশাসক জানান, আজমপুর থেকে কলোনি পর্যন্ত উত্তর–দক্ষিণমুখী প্রধান সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের নামে নামকরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘হাফেজ্জী হুজুর সরণি’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫