ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

যশোরে ছুরিকাঘাতে তানভির (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভির যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে রাশিয়ার কড়া বার্তা: অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

আপডেট সময় : ১০:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫