মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই অঞ্চলজুড়ে নিজেদের সামরিক উপস্থিতি ও নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশ, স্থল ও সমুদ্রসীমায় তাদের বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
সম্প্রতি সেন্টকমের পক্ষ থেকে প্রকাশিত কিছু স্থিরচিত্রে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মার্কিন যুদ্ধবিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের এই নিয়মিত টহল কার্যক্রমের অংশ।
এর আগে প্রকাশিত আরও কিছু ছবিতে আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ মার্কিন সেনাদের তৎপরতা দেখা গেছে। রণতরিটিতে অবস্থানরত সেনারা হাই-অ্যালার্টে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে সেন্টকম।
রিপোর্টারের নাম 






















