বরিশাল নগরীতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার দুপুরে নগরীর বগুড়া রোড এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি ওই এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ব্যবহৃত ব্যানারে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর ছবি দেখা গেছে। মিছিলের সময় এলাকায় পুলিশের উপস্থিতি না থাকায় দ্রুত কর্মসূচি শেষ করে সটকে পড়েন নেতাকর্মীরা।
এই ঘটনার পরপরই বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও অভিযান শুরু করেছে পুলিশ। কোতোয়ালি, কাউনিয়া, বিমানবন্দর ও বন্দর থানা এলাকায় সন্দেহভাজনদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 




















