ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

গাইবান্ধায় শিবির নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাইবান্ধার সাঘাটায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই হত্যাকাণ্ডকে ‘বর্বর ও কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেন। তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সাঘাটার বোনারপাড়া বাজারে প্রকাশ্যে দিবালোকে সাবেক এক যুবদল নেতা ও তার সহযোগীরা সাইফুল্লাহর ওপর নৃশংস হামলা চালায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা আরও বলেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের পাশবিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হামলায় আহত অপর এক শিবির কর্মী সালাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করা হয় বিবৃতিতে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিহত সাইফুল্লাহর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার শাহাদাত কবুলিয়তের দোয়া করেন গোলাম পরওয়ার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে পুলিশের চিরুনি অভিযান

গাইবান্ধায় শিবির নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১১:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬